স্যামসাং ফোনের সাথে চার্জার থাকছে না

৯ জুলাই, ২০২০ ০১:৩৭  
বর্তমানে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর কাছে ইউএসবি-সি চার্জার রয়েছে। আবার নতুন যেসব স্মার্টফোন বাজারে আসছে সেগুলোর অধিকাংশ এই পোর্টসহ চার্জার নিয়ে আসছে। ফলে অনেকের কাছে একাধিক চার্জার থাকছে। যদি নতুন ফোনের সাথে চার্জার দেওয়া না হয় তাহলে স্মার্টফোনের দাম কিছুটা কমানো যাবে। আর তাই আগামী বছর থেকে ফোনের সাথে বান্ডেল আকারে চার্জার নিয়ে দিয়ে বরং ঐ টাকায় ফাইভজি যন্ত্রাংশ দিবে স্যামসাং। স্যামসাং ইতিমধ্যেই তাদের পার্টনারদের সাথে এ বিষয়ে কাজ করছে। তবে নতুন সিদ্ধান্তে চার্জার সরবরাহকারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে। পরিস্থিতি বিবেচনায় প্রথমদিকে নির্দিষ্ট কয়েকটি মডেল চার্জারবিহীনভাবে বাজারে আনা হবে। এর আগে অ্যাপলও তাদের আইফোন ১২ থেকে শুরু করে ফোনের সাথে চার্জার না দেয়ার ঘোষণা দিয়েছে। ডিবিটেক/বিএমটি